রাজনগরে সেলাই মেশিন ও টিফিনবক্স বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে সেলাই মেশিন ও টিফিনবক্স বিতরণ

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Manual7 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের রাজনগরে প্রশিক্ষণপাত্র নারীদের সেলাই মেশিন, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে উচুনিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

০৪ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যলয়ে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর-মৌলভীবাজার সংসদীয় আসনের সংসদ সদস্য জননেতা জনাব নেছার আহমদ।

Manual5 Ad Code

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খানের সভাপতিত্বে আয়োজিত সেলাই মেশিন টিফিনবক্স ও বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দিন, রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপÍ) সুমা ভট্টাচার্য, রাজনগর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শাহানারা রুবি প্রমুখ।

Manual2 Ad Code

এডিবির বরাদ্দ থেকে উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে ২৪টি সেলাই মেশিন দেড় হাজারের বেশি টিফিন বক্স ও শতাধিক উচুনিচু বেঞ্চ বিতরণ করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!