মাধবপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুরে নাদিয়াতুল জান্নাত নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

১১ জুলাই শনিবার বিকালে উপজেলার উত্তর শাহপুর নতুন বাজার এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বাবার নাম হাসানুজ্জামান।

হাসানুজ্জামান ও তার স্ত্রী তাহমিনা আক্তার মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্থানীয় সিরাজ মিয়ার বাড়িতে তিনি পরিবার নিয়ে প্রায় দু’বছর ধরে ভাড়া থাকছেন। শনিবার সকালে মা-বাবা কর্মস্থলে চলে যান।

বিকালে তারা এসে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ। সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়ে জান্নাতের ঝুলন্ত লাশ দেখতে পান।

Manual3 Ad Code

খবর পেয়ে মাধবপুর থানার এসআই ইসমাইল হোসেন ভুইয়া তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

Manual6 Ad Code

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!