কুলাউড়ার কুখ্যাত চোর সাজেদ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ার কুখ্যাত চোর সাজেদ গ্রেফতার

  • রবিবার, ১২ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া থেকে একাধিক চুরি মামলার পলাতক আসামী কুখ্যাত চোর সাজেদ মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর শহরের জয়পাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার রজমুল মিয়ার ছেলে।

Manual3 Ad Code

থানা সূত্রে জানা গেছে, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নির্দেশনায় কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি ফোর্স পৌর এলাকার জয়পাশা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

Manual8 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, সাজেদ একজন কুখ্যাত গরু ও মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক চুরির মামলা চলমান রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews