রাজনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহসড়কের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ(২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) গুরুতর আহত হয়েছেন।

নিহত রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন জানান, রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পেছনে থাকা রাজের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক সাব্বিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবস্থা আশঙ্কাজনক হলে তাকে পরবর্তীতে সিলেট মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!