রাজনগরে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

Manual8 Ad Code

সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখার জন্যে যে কোন ধরনের দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন ইসলামিক ও হিন্দু নেতৃবৃন্দ এবং উপজেলার সকল কওমি মাদরাসার ও পরিচালক ইউপি চেয়ারম্যানদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভীবাজার জেলা খেলাফত সভাপতি মাওলানা আহমদ বিলাল, আল ইসলাহের উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ইটা চা বাগান মাদরাসার হাফিজ আব্দুর রহিম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি….. পুজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষেতকি রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অসিত দেব, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবদুল কাইয়ূম, উপজলো যুবলীগের সভাপতি আবদুল কাদির ফৌজি, ছত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু। অন্যান্যের মধ্যে ছিলেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবু সুত্রধর, অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ উদ্দীন, উত্তভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শহিদুজ্জামান সালিক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওলীদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির শাইস্তা প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews