বড়লেখায় নতুন ভোটকেন্দ্রে অর্ন্তভুক্ত না করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় নতুন ভোটকেন্দ্রে অর্ন্তভুক্ত না করার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখায় আসন্ন ইউপি নির্বাচনের খচড়া ঘোষিত হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অর্ন্তভুক্ত না করার দাবীতে হরিপুর ও গাংকুল এলাকার ভুক্তভোগী ভোটাররা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেল ৩টায় রতুলি-ইয়াকুব শাহ মাজার রোডে মানববন্ধন সমাবেশ ও পরে দক্ষিণ হরিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জানা গেছে, সম্প্রতি উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নং ওয়ার্ডের গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ১৫৭৭ জন ভোটারকে কেটে নতুন ভোটকেন্দ্র হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করে নির্বাচন কমিশন। এতে কিছু ভোটারের সুবিধা হলেও সাড়ে ৭ শতাধিক ভোটার ভোগান্তিতে পড়ার আশংকায় ভুক্তভোগীরা পূর্বের ভোটকেন্দ্রে থাকতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করেন। নতুন ভোটকেন্দ্রে তাদেরকে বহাল রাখা হলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশংকায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন ও প্রতিবাদ সভা করেছেন।#

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, সমাজসেবক ফয়জুর রহমান, সেলিম মোহাম্মদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান, রিয়াজুল ইসলাম, নুরুল ইসলাম, লতিফ উদ্দিন, অলিউর রহমান, আব্দুস সবুর, তাহেরুল ইসলাম, সাহেদুল ইসলাম প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!