রাজনগরে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের ছবি বিকৃতির দায়ে যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

রাজনগরে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের ছবি বিকৃতির দায়ে যুবক গ্রেফতার

  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
প্রতিকী ছবি

Manual7 Ad Code

 রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ অক্টোবর সোমবার গভীর রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রাম থেকে তাকে আটক করে রাজনগর থানার পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামের আয়াছ মিয়ার ছেলে রায়হান আহমদ (২০) তার নিজের ফেইসবুক একাউন্টে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অবয়বকে দূর্গা প্রতিমার অবয়বে স্থাপন ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবিকে বিকৃত করে পুরোহিতের ছবিতে রূপান্তর করে পোস্ট করে। এছাড়া অন্যের আইডির একাধিক বিকৃত ছবি তার আইডি থেকে শেয়ার করে। বিষয়টি নজরে এলে এ ব্যাপারে তদন্ত করতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে রাজনগর থানা পুলিশ। পরে তার সংশ্লিষ্টতার প্রমাণ পেলে মামলা দায়ের ও গ্রেফতার দেখানো হয় বলে জানায় রাজনগর থানার পুলিশ।

Manual3 Ad Code

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া জানান, আমার ইউনিয়নের নয়াটিলা গ্রামের রায়হান আহমদ নামের এক যুবক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছবি বিকৃত করে ফেইসবুকে প্রচার করায় রাজনগর থানার পুলিশ তাকে আটক করেছে।

Manual3 Ad Code

এব্যপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তাকে জিজ্ঞাসাবাদ করার পর সংশ্লিষ্টতা রয়েছে বলে গ্রেফতার দেখানো হয়েছে। এঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!