কুলাউড়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুলাউড়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ অক্টোবর বুধবার স্থানীয় কমিউনিট সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সিলেট এক সময় জাতীয় পার্টির দূর্গ ছিলো। কুলাউড়া ছিলো অন্যতম শক্ত ঘাঁটি। কুলাউড়া থেকে সিলেটের সেই দূর্গ পুনরুদ্ধার করা হবে। কুলাউড়া আসন থেকে ৩ বার জাতীয় পার্টির এমপি নির্বাচিত হন। সেই এমপি দলের সাথে বেঈমানি করেছেন। নেতারা বেঈমানি করতে পারেন কিন্তু কর্মীরা কোন সময় বেঈমানি করতে পারে না। জাতীয় পার্টির আজকের সম্মেলন তাই প্রমাণ করেন। পল্লীবন্ধু আলহাজ¦ হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে।

Manual1 Ad Code

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রবীণ রাজনীতিবিদ খোরশেদ উল্লাহর সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহমদ রিয়াজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগ জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান এম মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রিয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সিলেট জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. উসমান আলী, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী কামাল হোসেন, উপজেলা যুব সংহতির সভাপতি শেখ আজগর, পৃথিমপাশা ইউনিয়ন জাপার সদস্য সচিব মেহেদি হাসান প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!