কুলাউড়ায় সুলতান মনসুর এমপি’র বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় সুলতান মনসুর এমপি’র বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ

  • রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর অনুকুলে ক্রীড়া পরিদপ্তরের বরাদ্দকৃত বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩১ অক্টোবর, বার শহরস্থ এমপির কার্যালয়ে উপজেলার ৮৫ টি বিভিন্ন ক্লাব-সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ক্রীড়া সংগঠক আহবাব হোসেন রাসেলের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নবাবজাদা আলী ওয়াজিদ খান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম শাকিল রশীদ চৌধুরী, শফিকুল ইসলাম জাহেদ, এমপির ব্যাক্তিগত সহকারী জামিল আহমদ মোহন, কোয়াব সম্পাদক রাফি আহমদ তানিম প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন কুলাউড়ার যুব সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করার লক্ষে তিনি খেলাধুলার প্রতি যুব ও তরুন সমাজকে মনোযোগী করতে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তার দায়িত্বকালীন সময়ে ক্রীড়া মন্ত্রনালয় থেকে প্রাপ্ত বিভিন্ন ক্রীড়া সামগ্রী সঠিকভাবে বিতরন করা হচ্ছে। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ৮৫ টি ক্লাবের দায়িত্বশীলদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Manual6 Ad Code

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপির অফিস সমন্বয়ক কয়ছর আহমেদ, সহকারী শেখ রুহেল আহমদ, ছয়ফুল আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক এ কে এম জাবের, নাজমুল বারী সোহেল, নাহিদ আহমদ চৌধুরী, লতিফ আহমদ সহ বিভিন্ন ক্লাব-সংগঠনের নেতৃবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!