রাজনগরে দূর্ঘটনার ৪ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

রাজনগরে দূর্ঘটনার ৪ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার ৪ দিন পর তিন্নি আক্তার (৭) নামক এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ০৩ নভেম্বর বুধবার সকালে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

স্থানীয় লোকজন জানায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের মালিক মিয়ার মেয়ে পৈতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী তিন্নি আক্তার তার পিতা-মাতার সঙ্গে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিএনজি অটোরিক্সায় বাড়িতে আসছিলেন। মৌলভীবাজারের চাঁদনীঘাটের পাশে ইসলামপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক এবং সিএনজিতে থাকা মালিক মিয়া, তার ৪র্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিলি আক্তার মুন্নি ও ২য় শ্রেণিতে পড়ুয়া তিন্নি আক্তার ও তাদের মা আহত হন।

তাদেরকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিন্নি আক্তারের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চারদিন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। বুধবার রাতে তাকে দাফন করা হয়।

Manual6 Ad Code

পৈতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!