বড়লেখায় দাফনের ৯ মাস পর কবর থেকে আমেরিকা প্রবাসী নারীর লাশ উত্তোলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় দাফনের ৯ মাস পর কবর থেকে আমেরিকা প্রবাসী নারীর লাশ উত্তোলন

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় দাফনের প্রায় ৯ মাস পর সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে আমেরিকা প্রবাসী বৃদ্ধা নারী উপজেলার বড়থল গ্রামের হাজেরা বেগমের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গত ২২ জানুয়ারী উচ্চ ক্ষমতার চেতনানাশক ওষুধ খাইয়ে ওই নারীতে অচেতন করে গৃহকর্মী ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু ওরফে বেঙ্গি ঘরের বিভিন্ন আলমারীতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। প্রায় ১ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২০ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা হাজেরা বেগম মারা যান। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করায় হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে ওই নারীর লাশ কবর থেকে উত্তোলন করে মর্গে প্রেরণ করে পুলিশ।

এদিকে নিহত হাজেরা বেগমের ছেলে সেলিম আহমদের হত্যা মামলায় পুলিশ পলাতক গৃহকর্মী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মৃত আব্দুল হামিদের স্ত্রী ভিংরাজ বিবি ওরফে বেঙ্গাই বানু ওরফে বেঙ্গি, তার ছেলে জয়নাল হোসেন ও বড়লেখার বড়থল গ্রামের ছৈয়ব আলীর মেয়ে সুমি বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরমধ্যে জয়নাল হোসেন ও সুমি বেগমকে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৩ দিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে পুলিশ এ দুই আসামীকে আদালতে সোপর্দ করে। আসামী সুমি বেগম আদালতে ফৌঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ সোমবার সন্ধ্যায় জানান, হত্যা মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত হাজেরা বেগমের লাশ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়। এ হত্যা মামলার দুই আসামীর ৩ দিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করলে আসামী সুমি বেগম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!