রাজনগরে আইনজীবির কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

রাজনগরে আইনজীবির কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামে এই ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত আবদুল মালিক উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। এ সময় তাকে রক্ষা করতে এসে আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় আহত তাজুলকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উত্তরভাগ লাগোয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন নিহত আব্দুল মালিক। অ্যাডভোকেট মন্টুর সাথে জমি সংক্রান্ত বিরোধ বিরোধ ছিল উত্তরভাগ ইউনিয়নের খাসমহলের এক ব্যক্তির। সেই বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছেন নিহতের পরিবার।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল আহমদ জানান, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সঙ্গে উত্তরভাগের খাসমহলের জায়গা নিয়ে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ দীর্ঘদিনের। তাদের কোন্দলের বলি হলো আমার চাচাতো ভাই আব্দুল মালিক। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে। তিনি আরও জানান, অ্যাডভোকেট মন্টুর যাবতীয় কাজের সাহায্যকারী আব্দুল মালিক বাড়ী ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, একজনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!