কুলাউড়ায় নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি স্বতন্ত্রের মোড়কে প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

কুলাউড়ায় নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি স্বতন্ত্রের মোড়কে প্রার্থী

  • শনিবার, ২০ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী কেবল স্বতন্ত্রের মোড়কে। কেন্দ্রিয়ভাবে বিএনপি নির্বাচন বর্জন করলেও কুলাউড়ার বিএনপি নেতারা বলছেন ভিন্ন কথা।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে স্বন্ত্রের মোড়কে রয়েছে বিএনপির প্রার্থীরা। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর চেয়ে বিএনপির এসমব প্রর্থিীরা রয়েছেন অনেকটা সুবিধাজনক স্থানে। কেবল উপজেলার ব্রাহ্মণবাজার, পৃথিমপাশা, টিলাগাঁও ও বরমচাল ইউনিয়নে নেই বিএনপির কোন প্রার্থী।

ভুকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জয়চন্ডী ইউনিয়নে কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ্ইউনিয়নে আব্দুল মুহিত বাবলু, কুলাউড়া সদর ইউনিয়নে জুবের আহমদ খান, রাউৎগাঁও ইউনিয়নে আব্দুল জলিল জামাল, কর্মধা ইউনিয়নে আব্দুস সালাম, হাজীপুর ইউনিয়নে মাহমুদ আলী ও শরীফপুর ইউনিয়নে জুনাব আলী। এসব প্রার্থীরা সরাসরি দলীয় পদ পদবীর সাথে যুক্ত রয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এরা নির্বাচন করছেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় কুলাউড়া উপজেলা বিএনপি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সা করে উল্টো সেইসব প্রার্থীর পক্ষে নিরলস শ্রম দিচ্ছেন। করছেন জনসভা। ছুটছেন জনগণের দ্বারে দ্বারে। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্রের মোড়কে বিএনপি’র এসব প্রার্থীরা। নিরপেক্ষ নির্বাচন হলে বেশিরভাগ ইউনিয়নে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তার মানে ধানের শীষ প্রতিক থাকছে না। তবে দলেল মধ্যে কেউ স্বতন্ত্র নির্বাচন করলে কোন বিধিনিষেধ বা আপত্তি নাই। যেহেতু স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্র নির্বাচনে অংশ নিচ্ছেন, নেতাকর্মীরাও প্রার্থীর পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!