ইভিএমে ভোটগ্রহণ বড়লেখায় ‘মক’ ভোটিংয়ে সাড়া নেই ভোটারের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ইভিএমে ভোটগ্রহণ বড়লেখায় ‘মক’ ভোটিংয়ে সাড়া নেই ভোটারের

  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার ১০ ইউনিয়নের মধ্যে শুধুমাত্র সদর বড়লেখা ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে ‘মক’ ভোটিং অনুষ্ঠিত হলেও কোনো কেন্দ্রেই সাড়া মিলেনি ভোটারের। ফলে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটকেন্দ্রগুলো যেন শুধু পাহারাই দিয়েছেন।

Manual6 Ad Code

জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৮,৬৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯,৪৪৪ জন ও মহিলা ভোটার ৯,২১১ জন। প্রথম বারের মতো এ ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিধায় ভোটের আগেই ‘মক’ ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন।

Manual1 Ad Code

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ২-৩ জন ভোটার ব্যতিত তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিতরা যেন শুধু কেন্দ্র পাহারাই দিয়েছেন। ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুব্রত দেবনাথ জানান, তার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২২০০ জন। বিকেল চারটা পর্যন্ত ‘মক’ ভোট সংগ্রহ হয়েছে মাত্র ৪৯টি। বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার বিধান চন্দ্র দাস জানান, তার কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯৪৩ হলেও শেষ সময় পর্যন্ত ‘মক’ ভোট সংগ্রহ হয়েছে মাত্র ১২০টি। বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮১৩ জন। প্রিসাইডিং অফিসার লুৎফর রহমান চুন্নু জানান, ‘মক’ ভোটিংয়ে ভোট সংগ্রহ হয়েছে মাত্র ৪৯টি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!