কমলগঞ্জে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেকারীর নিম্নমানের বিস্কুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেকারীর নিম্নমানের বিস্কুট

  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে যত্রতত্র বেকারীর নিম্নমানের বিস্কুট বিক্রি হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ থাকায় দামে সস্তা হওয়ায় অনেকেই নিম্নমানের এসব বিস্কুট কিনে নিচ্ছেন। এসব বিস্কুট অস্বাস্থ্যকর হলেও তা দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজারসহ বিভিন্ন বাজারে রাস্তার পাশে যত্রতত্র বিস্কুটের দোকান দেখা যায়। বেকারী সমুহের মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের এসব বিস্কুট স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর এসব বিস্কুট খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

বাজারের ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ, হারিস মিয়া ও শিক্ষক জমশেদ আলী বলেন, বেকারীর খুবই নিম্নমানের বিস্কুটগুলো বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এগুলো খেয়ে ডায়রিয়াসহ নানা ব্যাধি সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ এসব না জেনে, না বুঝে কম দামে কিনে নিচ্ছেন। ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, একদিকে বেকারীর নিম্নমানের অন্যদিকে রাস্তার পাশে ধূলাবালি ও মশা মাছির উপদ্রব রয়েছে। ফলে অস্বাস্থ্যকর এসব খাবার মোটেও ঠিক নয়।

Manual5 Ad Code

এব্যাপারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমীন জানান, হাটবাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। আমরা আসার পর এসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। তবে কোথাও পাওয়া গেলে জরিমানাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এধরণের বিষয়ে কেউ জানায়নি। তবে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!