বড়লেখায় ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ : পুন:নির্বাচনের দাবি চেয়ারম্যান প্রার্থীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ : পুন:নির্বাচনের দাবি চেয়ারম্যান প্রার্থীর

  • শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুইটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা এবং পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস স্বপন। শুক্রবার রাতে অফিসবাজারস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। স্বপন আনারস প্রতীক নিয়ে ওই ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃতীয় ধাপে ইউপি ২৮ নভেম্বর এ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস স্বপন অভিযোগ করেন, ‘২৮ নভেম্বর দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নে ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট শুরুর কিছু সময়ের মধ্যেই বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থীর লোকজন আমাদের দুইজন চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেন। জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নৌকা প্রতীকে সিল দেন। এভাবেই ভোট হয়েছে। নৌকার প্রার্থীর লোকজন প্রশাসনের সহযোগিতায় কয়েকটি কেন্দ্র দখল করে রাখেন এবং প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল দিয়ে বাক্সে ভরেছেন। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দেন। ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকরা প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ২০০ ব্যালট পেপার ছিনিয়ে সিল মারে। এগুলো ধরা পড়ে। কিন্তু এর আগে আরও ব্যালটে সিল দেওয়া হয়। বোবারথল সেন্টারের ফলাফল পরিবর্তন করে নৌকা প্রার্থীর পক্ষে ফলাফল দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট হলে সকল কেন্দ্র মিলিয়ে নৌকার প্রার্থী দুই হাজারের বেশি ভোট পেতেন না।’

স্বপন আরও বলেন, ‘মৌলভীবাজার জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আশ্বস্ত ছিলাম। তিনি প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে বলেছিলেন এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ফেয়ার হবে। কোনো ধরণের কারচুপি হবে না। কিন্তু নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে দেখি প্যাডে ‘সিল’ নেই, ‘কালি’ নেই। আমার এলাকার ৪টি কেন্দ্রে ভোট শুরুর পর এই অবস্থা দেখে প্রিজাইডিংকে বলি। আমি লাইব্রেরি থেকে প্যাড, কালি কিনে দেই। স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিনও একটি কেন্দ্রে প্যাড, কালি কিনে দিয়েছেন। এটা কোন ধরনের নির্বাচন, আমার বোধগম্য হয়নি।’

তিনি বলেন, ‘সকাল ৯টায় মোহাম্মদনগর সেন্টার থেকে আমার ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিনের এজেন্টদের বের করে দেওয়া হয়। ঘটনা ম্যাজিস্ট্রেটকে বলি। তিনি এসে ৫ মিনিট থেকে চলে যান। রিটার্নিং কর্মকর্তাকে ফোন দিলে তিনি ফোন ধরেনি। কিভাবে ভোট চুরি করা হয়েছে সকলেই দেখেছেন। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। অভিযোগ জানালেও তারা কর্ণপাত করেনি।’

Manual8 Ad Code

সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে প্রিজাইডিং অফিসার নিয়ে। ভোটের আগের দিন সকালে নৌকার প্রার্থীকে জয়ী করতে মোহাম্মদনগর ও বোবারথল সেন্টারের পূর্বের প্রিজাইডিং পরিবর্তন করে পছন্দের প্রিজাইডিং অফিসার দেওয়া হয়। এভাবে সকল সেন্টারেই একই ঘটনাট ঘটেছে।’

Manual6 Ad Code

পুনঃ‌ভো‌টের দা‌বি ক‌রে এই প্রার্থী বলেন, ‘দুটি কেন্দ্রের ভোট পুনরায় গণনা এবং পুনঃনির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং অফিসার বরাবর ১ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছি। আমি সরকার ও সংশ্লিষ্ট বিভাগের কাছে পুনরায় সুষ্ঠু ভোট দিয়ে জনগনের আশা আকাক্সক্ষার প্রতিফল ঘটনানোর জন্য দাবি করছি। প্রতিকার না পেলে ট্রাইব্যুনালে মামলা করব।’

সংবাদ সম্মেলনে এলাকার সমাজসেবক শাহাজান উদ্দিন, জয়নুল ইসলাম, কামাল উদ্দিন, হাজী ওয়াইসুর রহমান, আব্দুর রুপ, ফখরুল ইসলাম, জামাল উদ্দিন, আজিম উদ্দিন, রিপন আহমদ, ময়না মিয়া, মামুন আহমদ, আব্দুল মুমিন, আলবাব হোসেন অপু, মহি উদ্দিন টিটু, শাকির আহমদ, কয়েছ আহমদ, এনাম উদ্দিন, নছির উদ্দিন, হাজী আহমদ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!