বড়লেখায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ

  • মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী এসব তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে।

Manual6 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জা; সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা; স্বাধীনতাযুদ্ধে শহিদদের স্মরণে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন; সকাল ৮টায় পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাব, স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী; সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় শোভাযাত্রা; বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা; বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বাদ জোহর মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা; সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযোদ্ধাভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী; বেলা আড়াইটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ; হাসাপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার ও মিষ্টি বিতরণ; বিকাল সাড়ে ৩টায় পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘শপথ অনুষ্ঠান’ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন); বিকাল সাড়ে ৪টায় পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।#

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকলের অংশগ্রহণে গৃহীত কর্মসূচিগুলো পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!