শনিবার সিলেট আসছেন মির্জা ফখরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

শনিবার সিলেট আসছেন মির্জা ফখরুল

  • শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

 সিলেট প্রিতিনিধি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ ডিসেম্বর শনিবার সিলেট আসছেন । তিনি সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

Manual7 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় স্থানীয় রেজিস্টারি মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহবায়ক মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews