ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০১ জানুয়ারি শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত নেতাকর্মি
বাধ্যযন্ত্র বাঁজিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন।
 এসময় নেতাকর্মিরা জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে শ্লোগান দিতে থাকেন।
র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয় । পরে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মইনুল হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ডিগ্রী কলেজ সভাপতি  আজিজার রহমান মাস্টার, জাতীয় পার্টির নেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী বেগম, জাতীয় পার্টির নেতা হবিবর রহমান প্রামানিক, জামাল উদ্দিন বিএসসি, মাহফুজার রহমান শেখ, মোস্তাক আহম্মেদ, মইনুল হক খন্দকার, শাহানুর রহমান, নাজমুল হোসাইন, হারুন অর রশিদ হারুন, এনামুল হক বসুনীয়, আলমগীর হোসেন আসিফ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!