বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

  • রবিবার, ২ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০১ জানুয়ারি কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান।
উদ্বোধন শেষে গণসংগীত পরিবেশন করে উদীচী কুলাউড়া উপজেলা শাখা। উদ্বোধনী অধিবেশনে সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রতাপ সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমরেড খন্দকার লুৎফুর রহমান, জেলা কমিটির সাধারন সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলু, জেলা কমিটির সহসাধারন সম্পাদক এড. মাসুক মিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ ফাহিম, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি পৃথিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ ।সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু। বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী সাবেক ছাত্র নেতা গোলাম মুস্তফা পাবেল, ছাত্র ইউনিয়ন কুলাউড়া উপজেলা সংসদের সাবেক সভাপতি ফেরদৌস আহমদ, সিপিবি নেতা ও উদীচী কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন এবং সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
সম্মেলন উদ্বোধন এর আগে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবসে শহীদ মতিউল কাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কমরেড আব্দুল লতিফকে সভাপতি, সৈয়দ মোশাররফ আলীকে সাধারণ সম্পাদক এবং মাহবুব করিম মিন্টুকে সহ-সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের উপজেলা কমিটি নির্বাচন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!