বড়লেখায় টিলা কেটে রাস্তা সংস্কার প্রকল্প কমিটির সভাপতির ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় টিলা কেটে রাস্তা সংস্কার প্রকল্প কমিটির সভাপতির ৫০ হাজার টাকা জরিমানা

  • সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

 

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখায় টিলা কেটে রাস্তা সংস্কারের জন্য সরকারি প্রকল্প গ্রহণ করা হয়।  আর রাস্তার এ সংস্কার কাজ করতে গিয়ে টিলা কাটার অপরাধে অর্ধলক্ষ টাকা গুনতে হলো প্রকল্প কমিটির সভাপতি প্রবাস ফেরৎ সেলিম মিয়াকে।  সোমবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে রাস্তা সংস্কারের জন্য ২০২১-২০২২ অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ১১ মেট্টিক টন গম বরাদ্দ দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। প্রকল্প কমিটির সভাপতি প্রবাস ফেরৎ সেলিম মিয়া টিলা কেটে রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন মর্মে ইউএনও অভিযোগ পান।

Manual5 Ad Code

অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী সোমবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারায় তিনি সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ওই স্থানে রাস্তা সংস্কারের জন্য ‘কাবিখা’ প্রকল্পে ১১ মেট্টিক টন গম বরাদ্দের সত্যতা স্বীকার করে জানান, টিলা কেটে রাস্তা সংস্কার করতে হবে প্রকল্প কমিটির কেউ তা জানাননি। এ প্রকল্পের বরাদ্দ ফেরৎ যাবে।

Manual1 Ad Code

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, পরিবেশ সংরক্ষণ আইনে সবধরণের টিলা কাটা দন্ডনীয় অপরাধ। টিলা কাটার অপরাধে সেলিম মিয়া নামক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!