বড়লেখায় নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান ও ১২০ মেম্বারের শপথগ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

বড়লেখায় নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান ও ১২০ মেম্বারের শপথগ্রহণ

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১০ জন চেয়ারম্যান ও ১২০ জন সদস্য (মেম্বার) শপথগ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

Manual3 Ad Code

শপথগ্রহণকারী চেয়ারম্যানবৃন্দ হলেন- বর্ণি ইউনিয়নের জয়নাল আবেদীন, দাসেরবাজার ইউনিয়নের স্বপন কুমার চক্রবর্তী, নিজ বাহাদুরপুর ইউনিয়নের ময়নুল হক, উত্তর শাহবাজপুর ইউনিয়নের রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নের সালেহ আহমদ জুয়েল, তালিমপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নের বদরুল ইসলাম ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আজির উদ্দিন। একই অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ৮ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান।

মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে’র সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজনগর ইউএনও প্রিয়াংকা পাল প্রমুখ।

Manual6 Ad Code

এদিকে বিকেল চারটায় বড়লেখা জনমিলনায়তন কেন্দ্রে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু ও আজিম উদ্দিন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!