প্রকাশিত সংবাদের প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এইবেলা বিজ্ঞাপন ::

Manual2 Ad Code

কুলাউড়ায় গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে নিহত প্রবাসীর স্ত্রীর অভিযোগ হুমকির ভয়ে ২ সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী ‘সংবাদটি অসত্য মিথ্যা এবং প্রকৃত সত্যের বিপরীতে থাকায় এই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের প্রবাসী মৃত আমিরুল ইসলাম চৌধুরীর স্ত্রী কতৃক গত ১০/০১/২২ ইং তারিখে সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য মিথ্যা এবং সত্যের বিপরীতে প্রদান করায় অভিযুক্ত ব্যক্তিগনের পারিবারিক মর্যাদা, ব্যক্তিগত মর্যাদা এবং সম্মানহানি ঘটেছে।

প্রকৃত পক্ষে আমিরুল ইসলাম চৌধুরী কাতারের দোহায় থাকাবস্হায় গত ০৪/০৪/২০২১ ইং তারিখে রাতে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেন। আমিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর কাতারের সিআইডি পুলিশ পরদিন সকাল বেলা তাহার মৃত দেহ নিয়ে এবং তার যথারীতি সকল ডাক্তারী পরীক্ষায় পুলিশ নিশ্চিত হয় যে, তার মৃত্যু স্বাভাবিক ভাবে হয়েছে। কাতারের ডাইরেক্ট অব পাবলিক হেলথ ডিপার্টমেন্ট প্রদত্ত গত ০৭/০৪/২০২১ তারিখের রেজি নং ৭৪৮/২০২১ ইং যুক্ত Death Certificate এ Cause of Death “acute heart failure due to natural causes ” যে কারণে এম্বেসি অব দি পিপলস অব বাংলাদেশ দোহা কাতার গত ০৮/০৪/২০২১ তারিখে রেজিঃ নং BE(Q)LW-Death – 64/2021/1258 মূলে Cause of Death Normal(Acute Heart Failure Due to Natural Causes)উল্লেখ “No Objection Certificates “ইস্যু করে আমিরুল ইসলাম চৌধুরীর মৃত্যু দেহ বাংলাদেশে প্রেরণ করে।এছাড়াও আমিরুল চৌধুরীর মৃত্যুর পূর্বে কাতার সরকারি হাসপাতালে হৃদযন্ত্রের অসুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেন। তাহার পরিবার মৃত দেহ স্বাভাবিক ভাবে গ্রহন করে এবং সরকার কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের টাকা ও গ্রহণ করেন।

Manual8 Ad Code

দীর্ঘ নয় মাস পর হঠাৎ করে আমিরুল ইসলাম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার মিথ্যা অভিযোগ সংবাদ সম্মেলন করায় অভিযুক্ত ব্যক্তিগণ মর্মাহত, হতবাক এবং বিস্মিত হন। যে কারণে মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নিরীহ প্রবাসী ব্যক্তিগণ এবং বাড়িতে থাকা তাহাদের বৃদ্ধ পিতা মাতা ও আত্মীয়স্বজন বিভ্রান্ত হচ্ছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!