কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশের মৃত্যু

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম ::

Manual2 Ad Code

কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে ১৮ জুলাই শনিবার এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চিলমারী উপজেলা বালাবাড়ি হাট কিশামতবানু এলাকার মৃত আব্দুল মজিরের পুত্র গ্রাম পুলিশ সুরুজ্জামান (৫০) বেলা ১২টার দিকে মহিউত সুন্নত মাদ্রাসার সামনের বিলে পাটের জাগ টানতে গেলে হঠাৎ করে বন্যার জলে তলিয়ে যায়। খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর একটি টিম অভিযান চালিয়ে সুরুজ্জামানের লাশ উদ্ধার করেন।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন লিডার মোঃ গোলাম মোস্তাফা জানান, বেলা ১টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং প্রায় ১০ মিনিট অভিযান চালিয়ে সুরুজ্জামানের লাশ উদ্ধার করেন।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মিলন বলেন, নিহত গ্রাম পুলিশ সুরুজ্জামান থানাহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল। লাশ উদ্ধারের পর পরেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। এর আগে বন্যার জলে ডুবে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews