রাজনগরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউপির ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা খালিছ আকন্দ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। তার দফন কার্যক্রম সম্পন্ন করে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যরা।

জানা যায়, শুক্রবার ১৭ জুলাই ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা খালিছ আকন্দ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। পরে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিমের নির্দেশনায় ও ৩নং মুন্সিবাজার ইউপির চেয়ারম্যান ছালিক আহমদের সার্বিক সহযোগিতায় সকাল ১১টায় মৃতের বাড়িতে উপস্থিত হয় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যরা।

Manual3 Ad Code

পরে দুপুর ২টায় জানাজা শেষে হযরত শাহ কাজী খন্দকার (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমান।

Manual8 Ad Code

তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মাওলানা মাহফুজুর রহমানের ইমামতিতে জানাজায় অংশ নেন ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম জুনেদ, সহকারি টিম প্রধান এস এম কিবরিয়া, টিম সমন্বয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য আলমগীর আহমদ, মাওলানা হিফজুর রহমান, তোফায়েল আহমদ প্রমুখ। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!