বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা মামলার ৫ আসামী রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা মামলার ৫ আসামী রিমান্ডে

  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় জাপা নেতা হেলাল উদ্দিন হত্যা মামলার ৫ আসামীকে রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। রোববার এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান আসামীদের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন।

Manual3 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ৪ আসামীর ৪ দিনের ও ১ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত থেকেই তদন্ত কর্মকর্তা আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। ৪ দিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- হিফজুর রহমান, সফর উদ্দিন, নাজিম উদ্দিন, ছাদিকুর রহমান ও ৩ দিনের রিমান্ডপ্রাপ্ত আসামী হলেন মোহন আহমদ।

জানা গেছে, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাপার সদস্য খুটাউরা গ্রামের মৃত ছখাওয়াত আলীর ছেলে হেলাল উদ্দিনকে গত ৫ জানুয়ারী বিকেলে পূর্ব বিরোধের জেরে আসামীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিহত জাপা নেতা হেলাল উদ্দিনের তিন ছেলে ও দুই ভাতিজা গুরুতর আহত হন। এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোটভাই সাবেক ইউপি মেম্বার বেলাল আহমদ প্রতিপক্ষের ১৮ ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এরপরই পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।

Manual5 Ad Code

হেলাল উদ্দিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, কারাগারে থাকা ৫ আসামীকে রোববার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত ৪ জনের ৪দিনের ও ১ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার বিকেলেই আসামীদের থানায় নিয়ে গেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!