জুড়ীতে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

জুড়ীতে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

  • শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual3 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী  থানা পুলিশ ৪ জুয়াড়ীকে আটক করে শুক্রবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Manual8 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার  জুড়ীর চিহ্নিত কয়েকজন জুয়াড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) এলাকায় জুয়ার আসর বসায়। গোপন খবরের ভিত্তিতে জুড়ী থানার একদল পুলিশ সেখানে হানা দিয়ে ৪ জনকে আটক করে।

Manual7 Ad Code

আটককৃতরা হলো- উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের মৃত হুছন আলীর পুত্র সিরাজুল ইসলাম (৬৫), একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র মিজান আলী (৩২), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মো: হাদিস মিয়ার পুত্র মো: রাজিব মিয়া (২৫) ও একই গ্রামের মো: মনফর খা’র পুত্র ধন খা (৫৩)।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া সামগ্রী নিয়ে কয়েকজন পালিয়ে যায়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews