রাজনগরে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দলিল লেখকদের কলম বিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দলিল লেখকদের কলম বিরতি

  • রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে…

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তরের পায়তারার প্রতিবাদে দোকান পাঠ বন্ধ রেখে টায়ার জালিয়ে প্রতিবাদ করা হয়েছে। এনিয়ে টানা ১২ দিন ধরে আন্দোলন চলছে। দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের পাশে রাখার দাবীদে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ এ আন্দোলন করছেন। এদিকে একই দাবীতে দলিল লেখকরা কলম বিরতি চালিয়ে যাওয়ায় গত ১২ দিনে প্রায় প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। রোববার (০৬ ফেব্রুয়ারি) রাজনগর বাজারে বিক্ষোভ মিছিল ও মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বাজারের ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯২ সাল থেকে উপজেলা পরিষদের ভিতর আইন মন্ত্রনালয়ের ভবনের কয়েকটি কক্ষ নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চলছে। ভবনটি যথেষ্ট মজবুত থাকা সত্ত্বেও সংস্কারের উদ্যোগ না নিয়ে অফিস অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার। এর প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি নিববন্ধন অধিদপ্তর থেকে সহকারী মহা-পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত পত্রে অনুমতি দেয়া হয়। অফিস স্থানান্তরের জন্য রাজনগর থেকে দূরবর্তী কলেজ পয়েন্টে একটি ভবন ভাড়া নেয়ার উদ্যোগ নেন সাবরেজিস্ট্রার আজমেরি নির্ঝর। বিষয়টি জানাজানি হলে বাজার ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। বিষয়টি নিয়ে সাবরেজিস্ট্রারের সঙ্গে নেতৃস্থানীয় ব্যবসায়ীরা যোগাযোগ করে উপজেলা পরিষদের আশেপাশে কোন ভবনে উঠার প্রস্থাব করেন। সাবজেস্ট্রিার কয়েকটি ভবন ও জমি পরিদর্শনও করেন। পরে সিদ্ধান্ত জানাবেন বলে সবাইকে আশ^স্থ করেন। কিন্তু এরই মধ্যে তিনি কার্যালয় কলেজ পয়েন্ট এলাকায় সরিয়ে নেয়ার পায়তারা শুরু করেন এবং কলেজ পয়েন্টে ভাড়ায় অফিস নেয়ার ব্যাপারে সিদ্ধান্তে অনড় থাকেন। এর প্রতিবাদে উপজেলার সকল দলিল লেখক ২৭ জানুয়ারি থেকে কলম বিরতি পালন করছেন। কোন ধরনের দলিল সম্পাদন না হওয়ায় প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। বিপাকে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতারা ।

Manual5 Ad Code

এদিকে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজনগর বাজারের প্রায় ৪ শতাধিক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়ে বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন। রবিবার বিক্ষোভ মিছিল শেষে প্রবীণ ব্যবসায়ী আব্দুস সালামের সভাপতিত্বে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজনগর ইউপি আ‘লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান আনসারী মনাই, পাঁচাগাঁও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দূর্গা দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মখদ্দুছ মিয়া, ব্যবসায়ী মিনহাজ চৌধুরী, ফুয়াদ হোসেন মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিনাজ মিয়া, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান রাজু প্রমুখ।

Manual3 Ad Code

এব্যপারে জেলা রেজিস্ট্রার বলেন, রাজনগরের অফিস ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ফাইলপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিকটবর্তী স্থানে উপযুক্ত কোনো ভবন না থাকায় কলেজ পয়েন্টে ভাড়ায় একটি ভবনে অফিস স্থানান্তরের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টির গুরুত্ব না বুঝে কিছু সংখ্যক মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে সকল পক্ষ বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!