হাকালুকির অভয়াশ্রমের লাখ লাখ টাকার মাছ লুট অভিযানে সেচযন্ত্র জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকির অভয়াশ্রমের লাখ লাখ টাকার মাছ লুট অভিযানে সেচযন্ত্র জব্দ

  • রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

রক্ষকরাই ভক্ষকের ভুমিকায়

বড়লেখা প্রতিনিধি ::

হাকালুকি হাওরের অভায়াশ্রম জলমহালগুলোতে চলছে মাছ লুটপাট। অভিযোগ রয়েছে সরকারি জলমহালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গ্রাম সংরক্ষণ (ভিসিজি) সমিতির নেতারাই প্রভাবশালীদের নিকট বিলগুলো বিক্রি করে দিয়েছে। শনিবার বিকেলে মৎস্য ও ভুমি কর্মকর্তারা রনছি বিল থেকে একটি সেচযন্ত্র ও মাছ ধরার ব্যাপক সরঞ্জাম জব্দ করেছে।

Manual7 Ad Code

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরের ২২৫ একর আয়তনের মাছের অভয়াশ্রম ঘোষিত রনছি বিলটি রক্ষণাবেক্ষনের জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার একটি গ্রাম সংরক্ষণ (ভিসিজি) সমিতির ওপর ন্যাস্ত করে। এই সমিতির সভাপতি মছব্বির আলী ওরফে জগলু মিয়া, সাধারণ সম্পাদক ছানু মিয়া, সদস্য নাজমুল ইসলাম, রুবেল আহমদ প্রমুখ স্থানীয় প্রভাবশালী আব্দুল জলিল, আনিছ মিয়া, বড়লেখার খুঁটাউরার আব্দুল মনাফ, হদিস মিয়ার নিকট মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দিয়েছেন।

Manual1 Ad Code

এসব প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রনছি বিলে সেচ মেশিন বসিয়ে পানি কমিয়ে লাখ লাখ টাকার মাছ লুট করতে থাকে। এরা গত এক-দেড় মাসে সরকারি অভয়াশ্রম ঘোষিত রনছি বিল থেকে অন্তত ২০ লাখ টাকা মাছ লুট করেছে।

সরকারি এ জলমহালের মাছ লুটের খবর পেয়ে শনিবার বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, হাকালুকি ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভুমি কর্মকর্তা মতিউর রহমানের নেতৃত্বে রনছি বিল অভয়াশ্রমে অভিযান চালানো হয়। এসময় কর্তকর্তারা বিলের পানি সেচে নিয়োজিত সাড়ে ৮ ঘোড়া ক্ষমতা সম্পন্ন একটি সেচযন্ত্র, মেশিনের পাইপ, মাছ রাখার ব্যাপক ক্যারট ও জাল জব্দ করেছেন। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাছ লুটেরা বাহিনী পালিয়ে যায়।

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, এ অভয়াশ্রম বিলটি রক্ষণাবেক্ষনের দায়িত্বে রয়েছে ফেঞ্চুগঞ্জের একটি গ্রাম সংরক্ষণ (ভিসিজি) সমিতি। এ বিলে ফিসিং নিষিদ্ধ স্বত্ত্বেও সমিতির নেতৃবৃন্দের ছত্রছায়ায় মাছ লুটের অভিযোগ পেয়ে ভুমি কর্মকর্তাদের নিয়ে অভিযান চালান। এসময় সেচ মেশিনসহ মাছ ধরার ব্যাপক সরঞ্জামাদি জব্দ করেন। এব্যাপারে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!