বড়লেখার কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাটি ভরাটের কাজ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখার কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাটি ভরাটের কাজ শুরু

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইলে অস্থায়ী টিনসেট ঘরে পাঠদান কার্যক্রম শুরু হয় ‘কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’র। টিনসেট ঘরের ৬ টি শ্রেণি কক্ষ ও একটি অফিস কক্ষ নিয়ে শুরু হওয়া এই মাদ্রাসায় চলিত শিক্ষাবর্ষে নব্বই জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে গত মাসে আনুষ্টানিকভাবে বই বিতরণ করা হয়।

এদিকে গত শনিবার মাদ্রাসার নিজস্ব ভুমিতে মাটি ভরাট কাজের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। কুমারশাইলের মরহুম হাজী তাহির আলী ও সমজিদ আলীর রেখে যাওয়া ভু-সম্পত্তি থেকে উত্তরাধী কারীগনের দানকৃত ৫০ শতক ভুমিতে (মাদ্রাসার নিজস্ব ভুমিতে) স্থায়ী একাডেমিক ভবন নির্মাণের লক্ষে মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। মাদ্রাসা কমিটির সংশ্লিষ্টরা বলেছেন এতে চার লক্ষাধিক টাকার প্রয়োজন পড়বে। দ্রুত একাডেমিক ভবন নির্মাণের জন্য তারা এলাকার দানশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Manual6 Ad Code

মাটি ভরাট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য রফিক উদ্দিন আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী মুদরিছ আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ভুমিদাতা মো. ইছহাক আলী, ভুমিদাতা ও উত্তর শাহবাজপুর ইউপি নিকাহ্ রেজিষ্ট্রার কাজী রমিজ উদ্দিন, সুজাউল ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বদরুল ইসলাম, ইবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, মাওলানা আব্দুন নুর, সমাজসেবক আব্দুল মুহিম, মাওলানা সাদিকুর রহমান, স্পেন প্রবাসী আব্দুল মুহিত, মুতাহির আলী, আবুল কালাম, আব্দুল কাইয়ুম, আহসান আলী, মোশাররফ আলী প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!