রাজনগরে দলিল লেখক ও ব্যবসায়ীদের ডাকে ধর্মঘট পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে দলিল লেখক ও ব্যবসায়ীদের ডাকে ধর্মঘট পালন

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual7 Ad Code

রাজনগর  (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাব-রেজিস্টার অফিস দুরবর্তী স্থানে স্থানান্তরের প্রতিবাদে দলিল লেখক ও ব্যবসায়ীদের ডাকে ছয় ঘন্টার (সকাল ৯ থেকে বেলা ২টা পর্যন্ত) ধর্মঘট শান্তিপুর্নভাবে পালিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকেই রাজনগরের সর্বস্তরের ব্যবসায়ি দোকানপাট বন্ধ রেখে ও দলিল লেখক এবং সাধারণ লোকজনদের সাথে নিয়ে উপজেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ করেন।

Manual8 Ad Code

ধর্মঘট পালনকারিরা জানিয়েছেন, উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় ভাড়া বাড়িতে সাব রেজিষ্টার অফিস স্থানান্তরের বিষয়টি জানার পর থেকে তারা আন্দোলন শুরু করেছেন। ২০ দিন ধরে দলিল লেখকরা কলম বিরতি অব্যাহত রেখেছেন। উপজেলা সদরে ভাড়া নিয়ে অফিস পরিচালনা করার উপযোগি অনেক বাড়িও রয়েছে। তারা দাবি জানান, রাজনগর সদর থেকে সাব-রেজিষ্টার অফিস স্থানান্তর করলে রাজনগর শহরে দীর্ঘ দিনের জমে উঠা ব্যবসা বাণিজ্যর ক্ষতিগ্রস্থ হবে।

সকাল ৯টা থেকে গুরুত্বপুর্ণ সড়কে বিক্ষোভকারিরা নানাভাবে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে। এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও রাস্তায় উপস্থিত ছিলেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে শহরজুড়ে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের হয়। এতে রাজনগরের সাথে সিলেট ও মৌলভীবাজারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় জরুরী প্রয়োজনে লোকজন কষ্ট করে পায়ে হেটে চলাচল করেন। ঘর্মঘট চলাকালে রাজনগর উপজেলা শহরের সব ধরনের দোকানপাট সম্পুর্নভাবে বন্ধ থাকে।

Manual8 Ad Code

ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা কোনভাবেই রাজনগর উপজেলা পরিষদ ভবন থেকে সাব-রেজিস্টার অফিস স্থানান্তরিত হতে দেবেন না। রাজনগর উপজেলা সদরের প্রবীন ব্যবসায়ি ছাদিকুর রহমান বলেন, এমনিতেই রাজনগর উপজেলা সদর অবহেলীত এক জনপদ। যদি উপজেলা সদর থেকে সাব-রেজিষ্টার অফিস সরিয়ে নেয়া হয় তাহলে ব্যবসায় মান্ধাভাব আসবে। এতে ক্ষতির সম্মুখিন হবে।

Manual2 Ad Code

রাজনগর বাজারের ব্যবসায়ী জাবেদ আহমদ জানান, তারা দীর্ঘ কয়েক যুগ ধরেই এখানে ব্যবসাবাণিজ্য চালিয়ে আসছেন। হঠাৎ করে এখান থেকে সাব-রেজিস্টার অফিস সরিয়ে নিলে তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে। কাজেই তাদের এ দাবি না মানলে প্রয়োজনে তারা কঠোর বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দিয়েছেন।

Manual7 Ad Code

জেলা রেজিষ্ট্রার এস এম সোহেল রানা মিলন জানান, আন্দোলনকারীরা বাস্তবতা না বুঝে আন্দোলন করছেন। বর্তমান অফিসটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় এবং রক্ষিত নথিপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় অফিস স্থানান্তরের সিদ্ধান্ত দিয়েছে উধ্বর্তন কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্দোলনকারীদের নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি আলোচনায় বসার চিন্তা ভাবনা চলছে। তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!