বড়লেখায় রাতের আঁধারে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় রাতের আঁধারে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় রাতের আঁধারে সরকারি খাস ভুমির টিলা কর্তনকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কচিম মিয়া (৪০) নামক এক্সকেভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার রাতে উপজেলার গংগারজল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় ভ্রাম্যমাণ আদালত টিলা কাটায় নিয়োজিত এক্সকেভেটরটিও জব্দ করেছে। দন্ডিত কচিম মিয়া উপজেলার গংগারজল গ্রামের নিয়ামত আলীর ছেলে।

Manual5 Ad Code

জানা গেছে, অসাধু মাটি ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক টিলা ধ্বংস করছে। প্রশাসনের চোঁখ ফাঁকি দিতে তারা রাতের আঁধারে এক্সকেভেটর মেশিনে টিলা কেটে ট্রাক-ট্রাক্টরে মাটি পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গংগারজল এলাকায় অভিযান চালান।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী অবৈধভাবে টিলা কাটার অপরাধে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা’ আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যক্তি মালিকানাধীন কিংবা সরকারি, সবধরণের টিলা কাটা দ-নীয় অপরাধ। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!