বড়লেখা হাসপাতালের কর্মচারির উপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা হাসপাতালের কর্মচারির উপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক প্রণব চন্দ্র দাসের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মামলা দায়েরের একদিন পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগিরা হতাশ।

কর্মকর্তা-কর্মচারিরা আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী মামলার প্রধান আসামি মাশরাফি আলম মাহীসহ হামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসলে কর্মবিরতির ডাক দেয়ার হুমকি দিয়েছেন। এতে চলমান করোনা ভ্যাকসিন কার্যক্রম ব্যাহতের আশংকা দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশ শেখর দে, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, ইপিআই কর্মসুচির মেডিকেল টেকনিশিয়ান শৈলেশ চন্দ্র নাথ, নার্সিং সুপারভাইজার নিভা সিকদার, প্রধান হিসাব রক্ষক সেলিম রেজা, স্বাস্থ্য সহকারি মাসুক আহমদ, বিনীত চন্দ্র দাশ প্রমুখ।

Manual2 Ad Code

উল্লেখ, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কার্যক্রম চলাকালিন লাইন ভেঙ্গে জোরপূর্বক করোনা ভ্যাকসিন নিতে না দেয়ায় অফিস সহায়ক প্রণব চন্দ্র দাসকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার ছেলে মাশরাফি আলম মাহীর নেতৃত্বে ৭/৮ যুবক পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত অফিস সহায়ক থানায় মামলা করেন। আহত কর্মচারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!