বড়লেখায় বিক্ষুব্দ জনতার মিছিল ও প্রতিবাদ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বিক্ষুব্দ জনতার মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

ইসলামি বক্তা ত্বোহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আলোচিত ইসলামি বক্তা আবু ত্বোহা মো. আদনানকে বিতর্কিত বক্তার তকমা দিয়ে ৬ ব্যক্তি ইউএনও ও ওসি বরাবরে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার অনুষ্ঠিত উক্ত মাহফিলে তিনি অংশ নেননি। তার ধর্মীয় বয়ান শুনা থেকে বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে অভিযোকারিদের বিরুদ্ধে শনিবার রাতে মাহফিলের আয়োজকসহ বিক্ষুব্দ জনতা শাহবাজপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Manual6 Ad Code

জানা গেছে, গত শুক্রবার উপজেলার উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়। এতে মাওলানা আবু ত্বোহা মো. আদনানকে প্রধান অতিথি করে প্রচারণা চালান আয়োজকরা। কিন্ত পার্শ্ববর্তী সায়পুর খাতুনে জান্নাত (রা:) মাদ্রাসার মুহতামিম কথিত মাওলানা খয়রুল ইসলাম, জনৈক ইমাম উদ্দিন, সিরাজুল ইসলাম, সুহাইল আহমদ, আব্দুল জব্বার আলোচিত বক্তা আবু ত্বোহা মো. আদনানকে বিতর্কিত বক্তা আখ্যা দিয়ে তাকে বড়লেখায় মাহফিলে অংশ নিতে না দেয়ার দাবীতে ইউএনও ও থানার ওসির নিকট অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ত্বোহাকে উক্ত মাহফিলে অংশগ্রহণের অনুমতি দেয়নি। ফলে ধর্মীয় বয়ান শুনা থেকে বঞ্চিত হন মুছল্লিরা। এতে অভিযোগকারিদের বিরুদ্ধে মাহফিলের আয়োজকসহ স্থানীয় জনতা চরম ক্ষুব্দ হয়ে উঠেন। তারা শনিবার রাতে শাহবাজপুর বাজারে অভিযোগকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

Manual2 Ad Code

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহবাজপুর বাজারের ব্যবসায়ি মো. ময়নুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুস শহীদ খাঁন, মাওলানা রেজাউল করিম, আনোয়ার হোসেন, মস্তাক তাফাদার কানন, ফয়সাল আহমদ, রাসেল আহমদ প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!