কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • শনিবার, ৫ মার্চ, ২০২২

Manual5 Ad Code

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual1 Ad Code

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রীর নি:শর্ত মুক্তির দাবিতে কুলাউড়ায় বিএনপি শনিবার (০৫ মার্চ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Manual2 Ad Code

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তরবাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জমানের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলাসহ সভাপতি এম এ মজিদ, হাজি রফিক মিয়া ফাতু, আজিজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমীগর হোসেন ভুঞাঁ, সাংগঠনিক সুফিয়ান আহমদ, আব্দুছ সালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ হাসান, পৌর বিএনপির সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল সাংগঠনিক সম্পাদক জুবের খানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সমাবেশে অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, সরকারের মন্ত্রী ও আমলারা মেগা প্রকল্পের নামে লুটপাটে ব্যাস্ত। বর্তমান সরকার ও মন্ত্রীরা দেশের মানুষের নিত্যপণ্য চাউল, সয়াবিন তেল, জ্বালানী গ্যাসসহ সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যার্থ হয়েছে। সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাকাল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে। আমাদের দাবি না মানলে দলের নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনে রাজপথে নামবো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!