সংবাদ প্রকাশের জের বড়লেখায় অবৈধ বিদ্যুতে আলোকসজ্জায় জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সংবাদ প্রকাশের জের বড়লেখায় অবৈধ বিদ্যুতে আলোকসজ্জায় জরিমানা

  • রবিবার, ৬ মার্চ, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখায় পল্লীবিদ্যুতের লাইনম্যানের যোগসাজসে বিয়ে বাড়ির আলোকসজ্জায় অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করেছে পল্লীবিদ্যুৎ সমিতি। রোববার দুপুরে পল্লীবিদ্যুতের ডিজিএম স্বাক্ষরিত জরিমানা পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে ওই গ্রাহকের বাড়িতে। রোববারের জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘বড়লেখায় বিয়ে বাড়িতে অবৈধ বিদ্যুতে জাঁকজমকপূর্ণ লাইটিং’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে স্থানীয় বিদ্যুৎ বিভাগ বিধি মোতাবেক ব্যবস্থা নিতে তৎপর হয়।

জানা গেছে, লাইনম্যান রেজাউল করিম নিয়মনীতির তোয়াক্কা না করে বৃহস্পতিবার রাতে পৌরশহরের সিও অফিস এলাকায় এক বিয়ে বাড়িতে সড়ক বাতির সুইচ থেকে হুকিং সিস্টেমে অবৈধ সংযোগ দেন। বিষয়টি পল্লীবিদ্যুতের ডিজিএমের নজরে আসলে শুক্রবার রাতে তিনি এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।

Manual1 Ad Code

বড়লেখা পল্লীবিদ্যুতের ডিজিএম মো. এমাজুদ্দিন সরদার জানান, অবৈধ সংযোগ নেয়ার দায়ে সংশ্লিষ্ট গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে লাইনম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!