কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় সভা

  • সোমবার, ১৪ মার্চ, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলী ও সদস্য-সদস্যাবৃন্দের দায়িত্বভার গ্রহণ পরবর্তী ইউনিয়ন পরিষদ কর্তৃক সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা গত রোববার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত মাধবপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ পরবর্তী ইউনিয়নবাসীর সাথে এ বিরাট মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলাম। শিক্ষক আব্দুল মুমিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী, রামকৃষ্ণ চাটার্জী, শিবনারায়ণ শীল, সংরক্ষিত মহিলা সদস্য মালতি বুনার্জী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি খলিলুর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম সালমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসাইন ও শ্রমিক নেতা রামসুন্দর দাস প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!