জুড়ীতে রাবার ড্যাম সংস্কার প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে রাবার ড্যাম সংস্কার প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ

  • শনিবার, ২৬ মার্চ, ২০২২

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাও গ্রামের রাবার ড্যামের পলিমাটি অপসারণ ও সংস্কার প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এব্যাপারে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ইউএনও বরাবর অভিযোগ করা হয়েছে। ইউএনও সোনিয়া সুলতানা উপজেলা কৃষি, সমবায় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অভিযোগটি সরেজমিন তদন্ত করে যৌথ প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন।

Manual6 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, রাবার ড্যামের পলিমাটি অপসারণ ও সংস্কারের নামে জায়ফর নগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা এডিপি বরাদ্দে ১ লাখ ২০ হাজার টাকার ভুয়া প্রকল্প তৈরী করেন। সিরাজুল ইসলাম মেম্বারকে প্রজেক্ট চেয়ারম্যান করে কমিটি দাখিল করেন। বাস্তবে বিগত দুই বছর রাবার ড্যামের কোন পলি অপসারণ ও সংস্কারকাজ হয়নি। এছাড়া রাবার ড্যামকে কেন্দ্র করে একটি চক্র লাখ লাখ টাকার মাছ লুট করছে। আবেদনে এ ভুয়া প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাবি জানানো হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, বেলাগাও রাবার ড্যামের পলি অপসারণ ও সংস্কার কাজের জন্য গত বছরের ২১ অক্টোবর একটি প্রকল্প পাস হয়। ‌২০২১-২০২২ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিল (এডিপি) থেকে এ প্রকল্পে ব্যয় ধরা হয় এক লাখ ২০ হাজার টাকা। প্রকল্পের কাজটি ১০ ফেব্রুয়ারি শুরু করে ২৫ ফেব্রুয়ারি সম্পন্ন করা হয়। প্রকল্প কমিটির চেয়ারম্যান করা হয় ইউপি সদস্য সিরাজুল ইসলামকে। প্রকল্পে ১৯ জন শ্রমিক প্রতি ৪০০ টাকা রোজে টানা ১৫ দিনে প্রতিদিন ৬০০০ টাকা করে মোট ১ লাখ ১৪ হাজার টাকা ব্যয় দেখানো হয়। এছাড়া মেশিন মেরামত বাবদ আরোও ৬ হাজার টাকা খরচসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় দেখানো হয়।

Manual4 Ad Code

সরেজমিনে গেলে রাবার ড্যাম সংলগ্ন বাসিন্দা সাত্তার মিয়া জানান ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে রব মিয়াকে ১০/১২ জন শ্রমিক নিয়ে ৬/৭ দিন কাজ করতে দেখেছেন। এতে ৫০/৬০ হাজার টাকা ব্যয় হওয়ার কথা। এভাবে বেশি টাকা ব্যয় দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করলে দেশেরই ক্ষতি। তিনি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ প্রজেক্ট কমিটির সদস্য বেলাগাও গ্রামের কামরুজ্জামান ও ফারুক আহমদ বলেন, আমাদের না জানিয়ে সদস্য করা হয়েছে। কাজ সম্পর্কে তাদের জানা নেই।

প্রজেক্ট চেয়ারম্যান ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, কাজে কোন অনিয়ম করেননি। বরাদ্দ অনুযায়ি প্রায় ৪ মাস আগে রাবারড্যামের পলি পরিষ্কার ও সংস্কার করেন। এতে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। এখনও বিল উত্তোলন করেননি।

Manual6 Ad Code

ইউপি চেয়ারম্যান মাসুম রেজা বলেন, বিগত ৫-৬ বছর ধরে উক্ত রাবার ড্যামের পলি পরিস্কার ও সংস্কার কাজ যথাযথভাবে করছেন। কোন অনিয়ম হয়নি। কাজ সম্পন্ন করে প্রকল্প কমিটি জমা দেয়া হয়েছে। এখনও বিল উত্তোলন হয়নি। উদ্দেশ্যমুলকভাবে তার ও ইউপি মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

Manual2 Ad Code

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ইউএনও’র নির্দেশে তিনি অভিযোগটি তদন্ত করছেন। সম্পন্ন হলেই প্রতিবেদন জমা দিবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews