কমলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১১টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, সহকারি শিক্ষক শৈল বাবু সিংহ ও ভুবন মোহন সিংহকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ, নাট্যকার শুভাশীষ সিনহা সমীর, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দু দেব, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, প্রাক্তন শিক্ষার্থী শাহাবুদ্দিন, কামাল হোসেন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!