বড়লেখায় ৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ১৪ ব্যক্তিকে সম্মাননা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় ৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ১৪ ব্যক্তিকে সম্মাননা

  • শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ১৪ জনকে সম্মাননা দিয়েছে ‘বড়লেখা নজরুল একাডেমি’। বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ বইমেলার সমাপনি অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

Manual6 Ad Code

সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক কবির য়াহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

Manual8 Ad Code

সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (মরণোত্তর), আসম আব্দুল মন্নান (মরণোত্তর), শফিউর রহমান শফিকুর (মরণোত্তর), জহির উদ্দিন (মরণোত্তর), সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, আব্দুল হান্নান এবং ফনি চন্দ্র শীল, বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নজরুল একাডেমির সদস্য ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ছালেহ্ আহমদ জুয়েল, একাডেমির কার্যক্রমে অবদান স্বরূপ উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য জোবেদা ইকবালকে সম্মাননা প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!