সুনামগঞ্জ আরটিভির ষ্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

সুনামগঞ্জ আরটিভির ষ্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী আর নেই

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ষ্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী আর নেই ! (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বুধবার ২২ জুলাই বেলা ১১টায় তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর পূরবী আবাসিক এলাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী এবং সহকর্মী রেখে গেছেন।

Manual2 Ad Code


বুধবার (২২ জুলাই) বাদ আছর জেলা শহরের আরপিন নগর ঈদ গাহ মাঠে নামাজে জানাজা শেষে আরপিন নগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual2 Ad Code

পারিবারের পক্ষ থেকে জানানো হয়, সকালে তার শারিরীক অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

চিকিৎসকরা জানিয়েছেন,আবেদ মাহমুদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আবেদ মাহমুদ প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

এছাড়াও তিনি সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদ, দৈনিক আজকের কাগজে সুনামের সঙ্গে কাজ করেছেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন একই সঙ্গে তিনি সুনামগঞ্জ জেলা শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দাযিত্বপালন করে গেছেন।

Manual4 Ad Code

সাংবাদিক আবেদ মামুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সাংবাদিকসহ সর্বমহলে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পৌর মেয়র পৌর মেয়র নাদের বখ্ত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিট সভাপতি লতিফুর রহমান রাজু, সাাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একেএম মহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আশিকুর রহমান পীর, সাধারণ সম্পাদক রুজেল আহমেদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!