হাকালুকি হাওরে আনুষ্ঠানিক বোরো ধান কাটা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

হাকালুকি হাওরে আনুষ্ঠানিক বোরো ধান কাটা শুরু

  • শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা অংশে বিপুল উৎসাহ উদ্দীপনায় বোরো ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার ০৭ এপ্রিল থেকে উপজেলা কৃষি অফিসের লোকজনের উপস্থিতিতে ধান কাটা উৎসব শুরু হয়।

Manual3 Ad Code

এবছর খর তাপে হাকালুকির তীরে কৃষকদের ফসলি জমিতে দেখা দিয়েছিল তীব্র পানির সংকট। কৃষকের হাড়ভাঙা পরিশ্রমের ফসল তুলা যাবে কি না এটা নিয়ে দেখা দিয়েছিল বিরাট শঙ্কা।হাকালুকির তীরে মাঠে পানির অভাবে ফাটল দেখা দিয়েছিল। চারা রোপণের প্রথম দিকে কোনো কোনো জায়গায় পানি সেচের ব্যবস্থা থাকলেও পরে ফসলি মাঠে পানির হাহাকার ছিল। তীব্র পানির সংকটে কৃষকের চোখে- মুখে দেখা দিয়েছিল চিন্তার ভাঁজ। পরে খরা কাটিয়ে বৃষ্টিপাত হওয়ায় বোরো ধানে ফলন নিয়ে ফের আশাবাদী কৃষকরা।

হাকালুকির হাওরে যে ছোট বড় খাল রয়েছে সেগুলি শুকিয়ে গিয়েছিল। আবাদি জমির পরিমান বেশি হওয়ায় তুলনামূলক পানির জোগান না থাকায় দেখা দিয়েছিল পানির অতিরিক্ত সংকট। পানির সংকট অতিরিক্ত মাত্রায় দেখা দেওয়ায় বোরো চাষ অন্যবছরের তুলনায় কম হয়েছে। কোনো কোনো জায়গায় ধানের শীষ বের হলেও পানির অভাবে ফলন খুব একটা ভালো হয়নি।বোরো চাষের এলাকায় খরার সময় হিটশকের মাত্রা ধরা হয়েছিল। আক্রান্ত এলাকায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল। ফ্লাওয়ারিং স্টেজের সময় অতিরিক্ত গরম বাতাস থাকায় ধানের শীষ থেকে পানি বেরিয়ে গেছে।

Manual2 Ad Code

কৃষি অফিস বলছে, সব শঙ্কা কাটিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। হাওর তীরে পানির সংকট দেখা দিলেও অনান্য জায়গায় ফলন ভালো হয়েছে। সব মিলিয়ে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে।

স্থানীয় কৃষক আজমল আলী জানান জানান, বোরো ধান লাগাতে দিন-রাত পরিশ্রম করতে হয়েছে। এছাড়া বোরো আবাদ করতে খরচও বেশি হয়। ধান লাগানোর পর থেকে তিন-চার দিন পরপর সেচ দিতে হয়।বোরো আবাদ করে লাভমান হওয়ার আশা রাখলেও এবার ফলন ভালো হয়নি। এবার বোরো ধান চাষে কৃষকরা পানির সংকটে পড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন।

Manual5 Ad Code

স্থানীয় কৃষক চিনু মিয়া জানান,’পানির সংকট দেখা দেওয়ায় চাষিদের ফসল ক্ষতির মুখে পড়েছে।পানি না থাকায় চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। বোরো চাষের এলাকায় গভীর নলকূপের ব্যবস্থা থাকলে হয়তো পানি সংকটের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যেত। ।

কুলাউড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে , এ বছরের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২ শত হেক্টর জমি ।এর মধ্যে হাইব্রিড ১ হাজার হেক্টর,উফশী ৭ হাজার ১ শত ৮০ ও স্থানীয় জাত ২০ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮ হাজার ৫ শত ৮৫ মেট্রিক টন। গত বছর ৭ হাজার ৯ শত ১২ হেক্টরের লক্ষ্যমাত্রায় ধান উৎপাদন হয়েছে ৪৬ হাজার ৯ শত ৩৮ মেট্রিক টন। এ বছরের বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের উন্নতজাতের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ২ বিঘা জমিতে বিশেষ ধানের বীজ ‘বঙ্গবন্ধু ১০০’ দুই জন কৃষককে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আব্দুল মোমেন জানান, বৃষ্টিপাত না হওয়ায় অনেক জায়গায় পানি শুকিয়ে গিয়েছিল।ফলে অনেক জায়গায় আশানুরূপ ফলন হয়নি। সবমিলিয়ে শঙ্কা কাটিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রায় ধান উৎপাদনে উপজেলা কৃষি অফিস কৃষকদের সহযোগিতা করছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ধানের বীজ বিতরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!