বাসযোগ্য পরিবেশ তৈরিতে বৃক্ষরোপনের বিকল্প নেই : পরিবেশ ও বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাসযোগ্য পরিবেশ তৈরিতে বৃক্ষরোপনের বিকল্প নেই : পরিবেশ ও বনমন্ত্রী

  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশের বাসযোগ্য পরিবেশ তৈরিতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খাল-বিল, নদী-নালা সংরক্ষণে সকলকে আরো তৎপর হতে হবে।

Manual4 Ad Code

তিনি সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২১-২২ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিমূল্যে কৃষিযন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাাডভোকেট গোপাল দত্ত, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, জেলা কৃষি প্রকৌশলী সোনিয়া শাহনিয়া জামান, সাংবাদিক আব্দুর রব, সচ্ছল কৃষক নজরুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!