কুলাউড়ায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা-তামাক নিয়ন্ত্রণে মাঠে নামবে টাস্কফোর্স – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা-তামাক নিয়ন্ত্রণে মাঠে নামবে টাস্কফোর্স

  • সোমবার, ১৬ মে, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ মে) উপজেলা পরিষদ হলরুমে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার,  কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মোমিন।

Manual6 Ad Code

কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার উদ্দিন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমদ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, নবীব চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অচিরেই ধুমপান বিরোধী সচেতনতামুলক কার্যক্রমের পাশাপাশি আইন বাস্তবায়নে টাস্কফোর্স মাঠে নামবে । ধূমপান ও তামাক গ্রহণে ক্যান্সার, হাঁপানি ও যক্ষ্মাসহ নানা জটিল রোগ সৃষ্টি হতে পারে যে কারণে তামাক নিরুৎসাহিত করার জন্য তামাক জাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা বন্ধ, অপ্রাপ্ত বয়স্কদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রি না করা, গণজমায়েত, গণপরিবহন, শপিংমল, ট্রেন ও বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পাবলিক পয়েন্টে ধূমপানমুক্ত সাইন স্থাপন এবং তামাকের কুফল জনসম্মুখে পৌঁছে দেয়ার লক্ষে প্রচার-প্রচারণা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!