রাজনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পুলিশের গাড়ির ধাক্কা এসআই’র মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

রাজনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পুলিশের গাড়ির ধাক্কা এসআই’র মৃত্যু

  • শনিবার, ২১ মে, ২০২২

Manual2 Ad Code
রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহাসহস্র নামক এলাকায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাস নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও পাঁচ সদস্য। আজ শনিবার ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য সমিরন চন্দ্র দাশ রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরন চন্দ্র দাস, এস শওকত মাসুদ ভূইয়া, এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া, কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় নিয়মিত দায়িত্ব শেষে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন। পথে তাঁদের পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পরে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে  দায়িত্বরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে এসআই শওকত মাসুদ ভূইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী  হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় মহাসহস্র গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন জানান, ‘পুলিশ পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিকট আওয়াজ হলে আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই আহত অবস্থায় ৬ পুলিশ সদস্যসহ আরও তিনজন। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে ফোন করি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, ‘পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে ফেরার পথে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই সমিরন নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা কীভাবে ঘটেছে বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!