বড়লেখায় যৌতুকলোভী প্রবাসফেরত সেই স্বামীকে কারাগারে প্রেরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় যৌতুকলোভী প্রবাসফেরত সেই স্বামীকে কারাগারে প্রেরণ

  • মঙ্গলবার, ২৪ মে, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনকারী যৌতুকলোভী সেই স্বামী আব্দুল কাইয়ুমকে কারাগারে পাঠিয়েছেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। মঙ্গলবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে। আব্দুল কাইয়ুম উপজেলার সুজাউল গ্রামের মইন উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, সাত বছর আগে উপজেলার সুজাউল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল কাইয়ুমের সাথে বিয়ে হয় সুলতানা বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী সুলতানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। ইউরোপ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে ৭ লাখ টাকা এনে দেয়ার দাবি জানান স্বামী আব্দুল কাইয়ুম ও প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী। টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে শুরু হতো নির্যাতন। শনিবার যৌতুকলোভী স্বামী আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী গৃহবধূ সুলতানা বেগমের উপর অমানবিক নির্যাতন চালান। নির্যাতনের এক পর্যায়ে তারা অর্ধমৃত অবস্থায় একটি ঘরে তাকে বন্দী করে রাখেন। খবর পেয়ে গৃহবধু সুলতানা বেগমের বাবা আব্দুল মালিক থানা পুলিশ নিয়ে মুমূর্ষু অবস্থায় মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। সোমবার বিকেলে পুলিশ মামলা রেকর্ড করে আসামী গ্রেফতারে তৎপর হয়। মঙ্গলবার ভোরে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুক মিয়া নিজ বাড়ি থেকে আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেন।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, ভিকটিম সুলতানা বেগমের নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!