কমলগঞ্জে ১৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কমলগঞ্জে ১৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (0২ জুন) রাত ৯টা পাচঁ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চৌমুনা সিএনজি স্ট্যান্ডের সামনা থেকে ১৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ গুলের হাওর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২) ও রাজনগর উপজেলার প্রেম নগর এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বর্তমানে গুলের হাওর বসবাসকারী আফাং মিয়া (৪২)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান,জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews