বড়লেখায় উচ্ছেদে ব্যর্থ হয়ে মাছ লুট ও বৃক্ষ নিধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় উচ্ছেদে ব্যর্থ হয়ে মাছ লুট ও বৃক্ষ নিধন

  • মঙ্গলবার, ৭ জুন, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখায় খাস জমিতে বসবাসকারিদের দখলীয় ফিসারির মাছ লুট ও ফিসারি পাড়ের ব্যাপক বৃক্ষ নিধনের ঘটনায় সিনিয়র জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর-১৪৩/২২) হয়েছে। মঙ্গলবার মাছ চাষীদের পক্ষে ভুমিহীন আব্দুর রহমান প্রতিপক্ষের ৫ জনের নাম উল্লেখ ও আরো কয়েক জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত মামলাটি ইউএনও বরাবরে প্রেরণের আদেশ দিয়েছেন।

Manual7 Ad Code

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জুহুদ নগর বিারশি সাকিনের খাস ভুমিতে ৮০/৮৫ ভুমিহীন পরিবার প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে। ভুমিহীন পরিবারগুলো খাসজমিতে ফল ফলাদি ফলিয়ে ও সংলগ্ন দেড় একর আয়তনের ফিসারিতে মাষ চাষ করে জীবিকা নির্বাহ করছে। প্রভাবশালীরা সরকারি খাস জমি দখলের উদ্দেশ্যে ভুমিহীনদের উচ্ছেদ করতে ইতিপূর্বে কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। গত ৪ জুন শনিবার মধ্যরাতে প্রভাবশালীদের ভাড়াটিয়া বাহিনীর শাহজাহান আহমদ, আলমগীর মিয়া, ইউসুফ আলী, আমির উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত ব্যক্তিরা মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ফিসারিতে নেমে প্রায় ১ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এসময় ফিসারি পাহারায় নিয়োজিত আব্দুর রহমান তাদেরকে বাধা দিলে তাকে হত্যার হুমকি দেয়। পরে তারা ফিসারি পাড়ে ভুমিহীনদের লাগানো ৬-৭ বছর বয়সি বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ নিধন করে চলে যায়।

Manual8 Ad Code

মামলার বাদি আব্দুর রহমান অভিযোগ করেন, আমাদের বসবাসকৃত খাস ভুমি ও ফিসারি আল্লাদাদ চা বাগান অভ্যন্তরে হওয়ায় বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্দোবস্ত আবেদন ও খাজনা দিয়ে প্রায় ৩০ বছর ধরে ওই ভুমিতে আমরা বসবাস করছি। ফিসারির লিজও প্রক্রিয়াধীন রয়েছে। উচ্ছেদে ব্যর্থ হয়ে প্রভাবশালীরা ভাড়াটিয়া লোক দিয়ে আমাদের ফলানো ফিসারির মাছ লুট ও ফিসারি পাড়ের শতাধিক আগর ও আকাশমনি গাছ কেটে ফেলেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, ভুমিহীন মাছ চাষী আব্দুর রহমানের মাছ লুট ও বৃক্ষ নিধনের মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মামলাটি ইউএনও বরাবরে প্রেরণের আদেশ দিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!