বড়লেখায় গরু চুরি মামলার রায় : ২ জনের ৫ ও ৩ জনের ৪ বছরের সশ্রম কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় গরু চুরি মামলার রায় : ২ জনের ৫ ও ৩ জনের ৪ বছরের সশ্রম কারাদন্ড

  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় একটি চুরির মামলায় আদালত ৫ আসামির দুইজনের বিরুদ্ধে ৫ বছরের ও তিনজনের বিরুদ্ধে ৪ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন। মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

Manual1 Ad Code

৫ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিতরা হচ্ছেন- বড়লেখা উপজেলার গোপালপুর গ্রামের হাসান মিয়া (৩০) ও নাছিম আহমদ (২৮) এবং ৪ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিতরা হচ্ছেন- বড়লেখার সাইফুল ইসলাম, কাউছার আহমদ ও সিলেটের গোলাপগঞ্জের রহমত খান।

মামলার বিবরণে জানা যায়, আসামীরা ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যা রাতে বড়লেখা পৌরশহরের তেলিগুল এলাকার বাসিন্দা জাকির হোসেনের বসতঘরের বারান্দা থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। প্রায় এক ঘন্টার মধ্যে স্থানীয় জনতার সহায়তায় জাকির হোসেন ধাওয়া করে ২ গরুচোরকে আটক ও চোরাই গরু উদ্ধার করেন। এসময় অপর ৩ চোর পালিয়ে যায়। পরে তিনি গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত একটি গরু চুরি মামলার রায়ে ২ আসামির ৫ বছরের এবং ৩ আসামির ৪ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষিত হওয়ার সত্যতা স্বীকার করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!