বড়লেখায় ব্যবসায়ি অপহরণ মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার ডিমাই সীমান্ত- বিজিবির গুলিবর্ষণে ভারতীয় চোরাকারবারি আহত জাকির হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বড়লেখায় আনন্দ মিছিল শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মাঠ পরিদর্শনে এমপি মুজিব কুলাউড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস : কৃষকদের সম্মান করলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে-এমপি শওকতুল ইসলাম বড়লেখায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন

বড়লেখায় ব্যবসায়ি অপহরণ মামলার পলাতক আসামী বাবুল গ্রেফতার

  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখায় ধনাঢ্য ব্যবসায়ি শশাঙ্ক কুমার দত্ত অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বাবুল আহমদকে সোমবার রাতে উপজেলার চন্ডিনগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। সে গোলাপগঞ্জ থানার একটি চুরির মামলারও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code

জানা গেছে, বড়লেখার চাঞ্চল্যকর ধনাঢ্য ব্যবসায়ি শশাঙ্ক কুমার দত্ত অপহরণ মামলার পলাতক আসামি উপজেলার চন্ডিনগর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে বাবুল আহমদের বিরুদ্ধে ২০১৭ সালের গোলাপগঞ্জ থানার একটি চুরি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত বছর ব্যবসায়ি শশাঙ্ক কুমার দত্ত অপহরণ ঘটনার পর থেকেই সে আত্মগোপন করে। সোমবার রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চন্ডিনগর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ব্যবসায়ি অপহরণ মামলার পর থেকেই এজাহারভুক্ত আসামি বাবুল আত্মগোপন করে। সোমবার রাতে বাড়িতে অবস্থান করার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানার একটি চুরির মামলারও ওয়ারেন্ট রয়েছে। এ দুই মামলার পলাতক আসামি হিসেবে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!